দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মুসলমানদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে ঈদের নামাজ শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। এর আগে নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন মির্জা ফখরুল।
মন্ত্রী বলেন, ‘আমরা বড়মাঠে নামাজ পড়েছি। দেশের মানুষ ও সারাবিশ্বের মুসলমানরা আজকে ঈদুল আজহা পালন করছেন। কোরবানি কোনো হত্যা না, এটা সত্যাগ্রহ, সত্যের উদাহরণ। ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নিকটত্ব লাভের একটা ইবাদত৷ আমরা এটি সবাই পালন করি৷’
তিনি আরও বলেন, ‘আজকের এই দিনে দেশের মানুষের কাছে আবেদন, আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হয়। বিশ্বের সকল মুসলমান যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন, যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে যাতে ক্ষতি না হয়— এই দোয়া করি।’
/অ